প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক ||
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচ শিশু। এ নিয়ে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর সন্দেহজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি বিষয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে। সন্দেহজনক রোগীর সংখ্যা ১০ হাজার ৯৫৪। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত