প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ২৩টি চায়না জাল ও একটি ভীম জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। পরে নদীর তীরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনল দত্তসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার নালিতাবাড়ী সদর ও যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ এসব জাল জব্দ করে মালিঝি নদীর তীরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত