প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদী উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ‘ডপস’ সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে আয়োজিত এ কার্যক্রমে নবম ও দশম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণমূলক আলোচনা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।সংগঠনের অন্যান্য কর্মকর্তা, সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত