প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
নকলার ১৯টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ
স্টাফ রিপোর্টার ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার ১৯টি পূজা মণ্ডপের জন্য জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে এ চাল তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি, সিনিয়র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।চাল বিতরণ অনুষ্ঠানে এমপি ফাহিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়; এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিরও প্রতীক। সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে এর আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়। তিনি বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এটাই প্রত্যাশা। উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পূজা মণ্ডপের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত