প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
নিউজ ডেস্ক ||
ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬০৮ জন।এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৮৪ হাজার ৩৬৯ জন।শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দুজন, রাজশাহী বিভাগের দুজন এবং বরিশাল ও খুলনা বিভাগের একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।প্রতিবেদন আরও বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ হাজার ৪৮২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৫ হাজার ৬৩১ জন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত