প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
শেরপুরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে মাদক, নেশা ও জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।২ অক্টোবর বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া গ্রামের যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।হযরত মাওলানা আবু রাশেদ মুহাম্মদ বাকের পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'যোগিনীমুরা যুব সমাজ এবং সবার জন্যে আমরা-যোগিনীমুরা যুব উদ্যোগ' এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রাফিউল আলম বাদশাহ উদ্বোধনী বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আলমের সঞ্চালনায় অন্যান্য বক্তারা আলোচনা রাখেন। ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। তাই মাদককে না বলুন এবং মাদকের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। যুব সমাজ যেন কোন প্রকার মাদক সেবন না করতে পারে সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। এ ব্যপারে সদর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাগীর আহম্মেদ, সাবেক ইউপি সদস্য নাঈম আহমেদ মনি, মাওলানা ফসিহ উজজামান সুন্নাহ, আলহাজ্ব শামীম ইকবাল, পাখির আহমেদ , মঞ্জুরুল হাসান বাচ্চু, রাশেদ নাজিব, বশির আহমেদ মোহন, সাবেক ইউপি সদস্য ইলিয়াস উদ্দিন, সেফাতুল্লাহ, শফিকুল ইসলাম শফিক, খোকন, উজ্জ্বল, সোহান, মাবুল, নাবিল আহমেদ, সুলতান আহমেদ, নুরে আলম, শান্তসহ অন্যান্যরা।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত