প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্য
স্টাফ রিপোর্টার ||
শেরপুর সদর উপজেলায় ধানখেতে কীটনাশক দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (৩৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর কন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া ওই এলাকার জাবের আলীর ছেলে।ধলা ইউনিয়নের ইউপি সদস্য সাদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার আগে ধানখেতে কীটনাশক দেওয়ার সময় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ মিয়া। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত