প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
স্টাফ রিপোর্টার ||
নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৫ অক্টোবর ) শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফজলুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর মাসুদুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম ও ননএমপিও শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিমসহ আরো অনেকে।সভায় শিক্ষকদের সম্মান সমুন্নত রাখাসহ শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্য দাবী জানানো হয়
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত