প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
জামালপুরে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহের ১৮ দিন পর আজ ভোরে সার উৎপাদনে গেছে কারখানাটি।কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বন্ধ ছিল কারখানার ইউরিয়া উৎপাদন। দীর্ঘ ২১৬ দিন পর গত ১৮ সেপ্টেম্বর থেকে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস পাবার পর কারখানা সচল করে আজ ভোররাত থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। যমুনা সার কারখানায় প্রতিদিন উৎপাদন করা হয় প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া। এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯ জেলায় সরবরাহ করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত