প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে শিকারির কাছ থেকে বক উদ্ধার
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানী গ্রামে শিকারির কাছ থেকে কয়েকটি বক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) তারানী গ্রামে অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে বকগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো নিরাপদ স্থানে নিয়ে গিয়ে অবমুক্ত করা হয়। বক উদ্ধারের সময় উপস্থিত ছিলেন তারানী গ্রামের ইআরটির সভাপতি সোহেল চিরানসহ ইআরটির অন্যান্য সদস্যরা ।পাখি সংশ্লিষ্টরা বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করা জরুরি। বন্যপ্রাণীর প্রতি মানবিক আচরণ এবং তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।তারা আরও বলেন, পাখি শিকার শুধু জীববৈচিত্র্যের ক্ষতি করে না, এটি পরিবেশের ভারসাম্যও নষ্ট করে। তাই পাখি শিকার বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত