প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের ৭০ শতাংশ ইলিশ উৎপাদন করে বাংলাদেশ: সালাহউদ্দিন টুকু
নিউজ ডেস্ক ||
বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেছেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। কোনোভাবেই এই সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫১টি জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। একটি ছোট মা ইলিশ দেড় লাখ পর্যন্ত ডিম দিতে পারে। আর দুই কেজি ওজনের একটি বড় ইলিশ প্রায় ২০ লাখ ডিম ছাড়তে পারে। এ কারণে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন জেলেদের নদীতে জাল না ফেলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদফতর ও রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয় থাকার অনুরোধ করেন।মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্যসচিব সোহেল রানাসহ অনেকে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত