প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আকিজ গ্রুপের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুল আলম। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমু রানী বনিক ও মুহাম্মদ কামরুজ্জামান আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দুই কৃতি শিক্ষার্থী, দুই অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত