প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
শ্রীবরদীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষকলীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলার খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এ ঘটনায় বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জহুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম সম্পর্কে ওই শিক্ষার্থীর জ্যাঠা। একই সঙ্গে জহুরুল ইসলামের মেয়ের সহপাঠী ও বান্ধবী ওই শিক্ষার্থী।শনিবার দুপুরে জহুরুল ইসলামের মেয়েকে খুঁজতে তাদের বাড়িতে যায় ওই শিক্ষার্থী। এ সময় বাড়িতে তার স্ত্রী ও মেয়ে নেই বলে জানান জহুরুল। পরে তিনি ওই শিক্ষার্থীকে ঘরে ডেকে নেন এবং দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত জহুরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, অভিযুক্ত জহুরুল ইসলামmসম্পর্কে আমার জেঠা হয় ।তার মেয়ে আমার বান্ধবী । আমি শনিবার দুপুরে তাদের বাড়িতে যাই বান্ধবীকে খুঁজতে । তাদের বাড়িতে যাওয়ার পর অভিযুক্ত আমাকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে আমার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমি এ ঘটনার বিচার চাই।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, খবর পাওয়ার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত জহুরুল ইসলামকে আটক করা হয়। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত