প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে বড় পদোন্নতি, ইন্সপেক্টর হলেন ১৪৯ সদস্য
নিউজ ডেস্ক ||
বাংলাদেশ পুলিশে পদোন্নতির সুখবর। তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদমর্যাদার মোট ১৪৯ জন পুলিশ সদস্যকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলো জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৯১ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন। এ ছাড়া ৪৯ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।অন্যদিকে, সার্জেন্ট অব পুলিশ পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ৯ জন।তিনটি পৃথক প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে উন্নীত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত