প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক ||
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার, যা প্রবাসীদের যে কোনো ধরনের সংকটে কাজ করবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম রপ্তানি করা। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে। এর অন্যতম কারণ অসাধু ব্যাবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। আর এ জন্য সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত