প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
নিউজ ডেস্ক ||
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে।স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন মৃত্যু নিয়ে চলতি অক্টোবরের ১৬ দিনেই প্রাণ হারিয়েছেন ৯৭ জন। এর আগে, ২০২৫ সালে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়।অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালেও ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল উল্লেখ্যযোগ্য, সেবছর মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন।তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে, ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।এ ছাড়াও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৬ জনের এবং আক্রান্ত হন ৩ হাজার ১৬২ জন।২০১৬ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৪ জনের এবং আক্রান্ত হয় ৬ হাজার ৬০ জন। ২০১৭ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৮ জনের এবং আক্রান্ত হন ২ হাজার ৭৬৯ জন। পরে ২০১৮ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৬ জনের এবং আক্রান্ত হয় ১০ হাজার ১৪৮ জন। ২০১৯ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৬৪ জন এবং আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন২০২০ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৭ জনের এবং আক্রান্ত হন ১ হাজার ৪০৫ জন। ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের এবং আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। ২০২২ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৮১ জনের এবং আক্রান্ত হয় ৬০ হাজার ৩৩১ জন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত