প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিন আগে নিখোঁজ হওয়া এক মানসিক ভারসাম্যহীন বিধবা হায়াতুন্নেছার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত হায়াতুন্নেছা একই উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন হায়াতুন্নেছা। গত প্রায় ৪ বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে ফিরে আসতেন। ফলে স্বজনেরা খোঁজাখুঁজি করেননি।এদিকে, শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করলে স্বজনেরা এসে পরিচয় শনাক্ত করেন।বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের আপত্তি না থাকায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত