প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে : পর্যটনমন্ত্রী
স্টাফ রিপোর্টার ||
দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার। দুর্গাপূজা আমরা সবাই মিলে একসঙ্গে উদযাপন করব।’ তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করছে।পরিদর্শনকালে মন্ত্রী পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মন্দিরের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত