প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ৩ পর্যটকের মৃত্যু
নিউজ ডেস্ক ||
কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো দুজন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।ইউএনও আরো বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত