প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
বকশীগঞ্জে নদে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বকশীগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় সাথী নদীর পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে বেলা ১২টার দিকে সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত