প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে জমি দখল ও মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের মেলান্দহে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার ২৫ অক্টোবর দুপুরে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী, নুরজাহান বেগম, মোঃ মোফাজ্জল, আব্দুর রশিদ ও আব্দুল জলিল সহ আরো অনেকে। এ সময় বক্তারা, অভিযোগ করেন মেলান্দার সাধুপুর গ্রামে, পৈর্তৃক সূত্রে প্রাপ্ত ২৪ শতাংশ জমি একই এলাকার ইনতাজ, মমতাজ, খলিল ও মাসুদ সহ জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে। এ বিষয়ে প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগীর পরিবারদের মামলা হামলা ও প্রান নাসের হুমকি ধামকি দিয়ে থাকে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় বর্তমানে পরিবারটি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ করে। এ ব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত