প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
নকলায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৪৩৪ জন
নকলা প্রতিনিধি ||
শেরপুরের নকলা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা পেয়েছেন ৪৩৪ জন। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, চর্মরোগের চিকিৎসা, শিশুদের খৎনা, রোগ নির্ণয় পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফি বিভিন্ন সেবার পাশাপাশি ২২ জনের মধ্যে বিতরণ করা হয়েছে হুইলচেয়ার।শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।আয়োজকদের দেওয়া তথ্যমতে, ক্যাম্পে ১৪০ জন সাধারণ স্বাস্থ্যসেবা, ৯২ জন মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ১৫৫ জন চর্মরোগের চিকিৎসা নেন। এ ছাড়া ২৫ শিশুর খৎনা করা হয়। বিনামূল্যে ১৪১টি ডায়াগনস্টিক পরীক্ষা ও ৩০টি আল্ট্রাসনোগ্রাফি সম্পন্ন করা হয়। পাশাপাশি ২২ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফুল ইসলাম।আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত