প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
শ্রীবরদীর ভেলুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
ইউনিসেফের রেমেন কার্যক্রমের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভেলুয়া ইয়াতিমখানা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ডিজিজ কন্ট্রোলের মেডিকেল অফিসার ডা. মুনতাসির আল মারুফ এবং সিনিয়র স্টাফ নার্স নুসরাত জাহান নিপা।প্রধান অতিথি প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গুরুত্ব তুলে ধরে মায়েদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।সমাবেশে গর্ভবতী মায়েদের জন্য ৪টি এএনসি ( অ্যান্টেনেটাল কেয়ার) সেবা গ্রহণ, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং প্রসবোত্তর মা ও নবজাতকের পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত