প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার ||
শেরপরের শ্রীবরদীতে হেরোইনসহ মো. রেজাউল করিম (৫৪) নামে এক মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ অক্টোবর রবিবার রাতে শ্রীবরদী থানাধীন সাতানী শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মামদামারী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ও শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শ্রীবরদী থানাধীন সাতানী শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে এসআই মোঃ মোরশেদ আলমের নেতৃত্বে অভিযন চালিয়ে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য রেজাউল করিমকে গ্রেফতার করে।এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রেজাউল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীকে কোন ছাড় নয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত