প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২৭ অক্টোবর বিকালে জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা করে জেলা যুবদল। শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে জেলা যুবদলের সদস্য ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি পৌর মেয়র পতপ্রার্থী শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেডক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রামের মধ্যদিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়ের মধ্যদিয়ে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা পেয়েছে। এই লড়াই সংগ্রামে যুবদলের প্রতিটা নেতাকর্মী অসামান্য অবদান রেখেছে। বর্তমানে দেশনায়েক তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটি বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত