প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব
নিউজ ডেস্ক ||
রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদের সঙ্গে সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এই উৎসবের প্রথম পর্ব সাজানো হয়েছে সুফি সংগীত দিয়ে। ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামের এ আয়োজনে থাকছে সরাসরি সংগীত পরিবেশনা ও মুঘল ঐতিহ্যের রাজকীয় খাবারের সমাহার।কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই সংগীত আয়োজন। এতে সংগীতপ্রেমীদের পাশাপাশি ভোজনরসিকদের জন্যও থাকছে বিশেষ অভিজ্ঞতার সুযোগ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। আট সপ্তাহের এই আয়োজনে পর্যায়ক্রমে বাংলা ও হিন্দি গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত ও লোকসংগীত পরিবেশিত হবে।উৎসবের পরবর্তী আয়োজনের সূচি হলো—৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত১৩ নভেম্বর: নব্বইয়ের দশকের হিন্দি গান২০ নভেম্বর: নজরুলগীতি২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোকআয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত