প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট
নিউজ ডেস্ক ||
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে গাজীপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরো এক প্লাটুন বিজিবি মোতায়েন করায় জেলায় মোট ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছেমঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। আগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও এখন ২৫ জনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাজ করছেন।তিনি আরও বলেন, আন্দোলনের নামে যেন রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা এরই মধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়কে অবস্থান নিতে দেননি। এ সময় বিভিন্ন শিল্প-কারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা যায়।গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকরা মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত