প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
শেরপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে পাঁচ চালককে জরিমানা
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় । সোমবার (২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার গৌরীপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত