প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
জামালপুরে পৌর গোরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করলেন মেয়র প্রার্থী সোহেল রানা
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের পৌর গোরস্থানের ঝোপঝার ও ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ৪ অক্টোবর সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের পৌর গোরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কালে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, যুবদল নেতা একরামুল হোসেন মানিক, ইমরান কায়সার সহ আরো অনেকে। এ সময় বক্তারা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পুরো গোরস্থানের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। পরে জিয়া পরিবার ও গোরস্থানের শায়িত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত