প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
নকলায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রথম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নকলা প্রতিনিধি ||
শেরপুরের নকলা উপজেলায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘স্টার বাই পিএনজিও’ প্রকল্পের প্রথম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১:৩০ মিনিটে পৌর শহরের ফেরুষা এলাকায় অবস্থিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে সর্বমোট ৫০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে অভিভাবকদের ভূমিকা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।এ সময় ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মাজহারুল ইসলাম চঞ্চল, পোগ্রাম অর্গানাইজার মো. নুর হোসেন, পিয়ার লিডার সুফিয়া আক্তার সুপ্তি, প্রেস ক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত