প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন
নিউজ ডেস্ক ||
জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি জাহাজের বর্তমান নামের পরিবর্তে প্রস্তাবিত নতুন নাম অনুমোদনের কথা জানানো হয়। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, কোস্ট গার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস অদম্য বাংলা’। জাহাজটির পেন্যান্ট নম্বর পিসি-২০৮।এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) জাহাজের নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত