প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
শেরপুরে গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
‘গণিতকে করবো জয়…’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগিতায় গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি-২০২৬ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকালে শহরের মাধবপুরস্থ পুলিশ লাইন্স একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় চারশ শিক্ষার্থী অংশ নেয়।পরীক্ষা চলাকালীন সময়ে শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা পুলিশ সূত্র জানায়, শিক্ষার্থীদের গণিতের ভিত শক্ত করতে এবং মেধা বিকাশে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত