প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
আদিবাসী কোচ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাংটিয়া
জাহিদুল হক মনির , স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতি ||
শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কোচ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে নওকুচি দলকে ৫–৪ গোলে হারিয়ে রাংটিয়া দল চ্যাম্পিয়ন হয়েছে।আজ রোববার বিকেলে উপজেলার নওকুচি এলাকার বুড়ির মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রাংটিয়া ৫টি গোল করে। অন্যদিকে নওকুচি ৪টি গোল করতে সক্ষম হয়। ফলে রাংটিয়াকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. গোলাপ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম আহমেদ, উপজেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ মিয়া, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. দুলাল মণ্ডল এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং।অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় বাসিন্দা, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত