প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হোটেলকে জরিমানা
নকলা প্রতিনিধি ||
শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে চারটি খাবার হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি প্রেসক্লাব নকলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত