প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
শ্রীবরদীতে ৪৬ শত কৃষক বিনামূল্যে পেলেন সরিষার বীজ ও সার
শ্রীবরদী প্রতিনিধি ||
শেরপুরের শ্রীবরদীতে ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এর আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪ হাজার ৬ শত ক্ষুূদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সার ও বীজ বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান, কৃষক দলের সভাপতি আবু হারিছ বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইখলাছুর রহমান লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ। আলোচনা শেষে কৃষক ও কৃষাণীদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত