প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলাপ্রশাসক
স্টাফ রিপোর্টার ||
শেরপুর জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন । সোমবার (১৬ নভেম্বর) পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্ন, গোছানো ও মনোরম সবুজ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নাগরিক সেবার মানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত