প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
শেরপুর পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা
স্টাফ রিপোর্টার ||
শেরপুর পৗর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৩ নভেম্বর) জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ্ ফরিদা ইয়াসমিন। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জমির শ্রেণিবিভাজন, মৌজা মূল্যের হালনাগাদ তথ্য সংগ্রহ, সরেজমিন পরিদর্শন, গণশুনানি গ্রহণ ইত্যাদি বিষয়ে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), জেলা মৎস্য কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), সাবরেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত