প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
শেরপুরের ৩ উপজেলায় নতুন সহকারী কমিশনারের যোগদান
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় একযোগে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিন কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা যোগদান করেন। নবযোগদানকৃত কর্মকর্তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।যোগদানকৃত নতুন কর্মকর্তারা হলেন- নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ইফরীত সাদিয়া লিসা, ঝিনাইগাতী উপজেলায় শুভাগত সরকার বর্ণ ও শ্রীবরদী উপজেলায় ফারাজ হাবিব খান।এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভূমি ব্যবস্থাপনায় সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি জনবান্ধব ভূমিসেবা প্রদানে কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রত্যাশাও করেন তিনি।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত