প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
শেরপুরে পুলিশের অভিযানে ৬ দুষ্কৃতিকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ||
শেরপুর সদর থানা পুলিশের এক অভিযানে ডাকাতসহ ৬ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা ও নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের উকিল উদ্দিনের ছেলে মোঃ মিনাল মিয়া, নাসিম উদ্দিনের ছেলে স্বপন মিয়া, হারেস মেম্বারের ছেলে আনন্দ, ইমান আলীর ছেলে সাদ্দাম মিয়া, কুতুবউদ্দিন এর ছেলে আশরাফ আলি এবং শাহজাহানের ছেলে সাদ্দাম হোসেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, আটককৃতদের মধ্যে মিনাল ওই এলাকার দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ অন্যান্যের বিরুদ্ধেও শেরপুর-জামালপুর সড়কের ব্যাঙের মোড় এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত