প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
শেরপুরে সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের উপহার বিতরণ
নিউজ ডেস্ক ||
শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ৫০ জন শহীদ পরিবারের নারী সদস্য এবং ৩০ জন মুক্তিযোদ্ধাকে লুঙ্গি উপহার দেওয়া হয়।এর আগে গণহত্যায় শহীদ মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীদের স্মরণে স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর সূর্যদী গ্রাম ও আশপাশের এলাকায় পাক হানাদার বাহিনী, আলবদর ও রাজাকারদের হামলায় দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। এ সময় পুড়িয়ে দেওয়া হয় প্রায় ২০০ ঘরবাড়ি।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত