প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
জামালপুরে প্রাণিসম্পদ মেলা উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বন্যার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষীন করে। পরে পুরাতন পুলিশ লাইন মাঠে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোঃ আলম শরীফ খান সহ অনেকে। এ সময় বক্তারা, দেশের আমিসের চাহিদা মেটাতে বেকার যুবকদের প্রাণী সম্পদ বিভাগ থেকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ তো হয়ে নিজেরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন প্রাণীর খামার তৈরি করে সেখান থেকে ডিম ও মাংস বিক্রি করে নিজেদে র স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা কে সচল রাখতে আহ্বান জানান।প্রাণী সম্পদ মেলায় বিভিন্ন প্রাণীদের নিয়ে মোট ২৯ টি স্টল স্থান পেয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত