প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
এপেক্স ক্লাব অব শেরপুরের সভাপতি আলমগীর, সেক্রেটারি রতন
নিউজ ডেস্ক ||
প্রেস বিজ্ঞপ্তি : সেবা, সৌহার্দ্য ও সুনাগরিক নেতৃত্বের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো এপেক্স ক্লাব অব শেরপুরের ৪র্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম)। গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের নৌহাটা খোয়ারপাড়স্থ হাফিজুর রহমান কমপ্লেক্স ভবনে আয়োজিত এ সভায় ২০২৭ সালের জন্য নতুন কার্যকরী বোর্ড গঠন করা হয়।এপেক্স ক্লাব অব শেরপুরের সভাপতি এপেক্সিয়ান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম. বেলাল হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ওয়ান গভর্নর এপেক্সিয়ান ডা. মো. সালাহউদ্দিন, আইপিডিজি এপেক্সিয়ান এএফএম এনামুল হক মামুন, ন্যাশনাল সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান মুকসিতুর রহমান মামুন, ডিস্ট্রিক্ট ওয়ান অবজারভার এপেক্সিয়ান আলজিয়া, চিটাগং সেন্ট্রাল ক্লাবের ২০২৭ সালের ইলেক্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান হুমায়ুন কবির চৌধুরী এবং এপেক্স ক্লাব অব শেরপুরের প্রতিষ্ঠাতা চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান এএএম আবু তাহের।এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠক মো. মুগনিউর রহমান মনি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাবেক সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ শাহীন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আল মামুন এমএ, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য আংগুর ইসলাম এবং সাংবাদিক আলমগীর হোসাইন ও সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সাংগঠনিক অধিবেশন ও আলোচনা শেষে ২০২৭ সালের জন্য নতুন বোর্ড গঠন করা হয়। এতে বর্তমান সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইনকে সভাপতি এবং বর্তমান সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. রবিউল ইসলাম রতনকে সেক্রেটারি অ্যান্ড ডিএনই নির্বাচিত করা হয়।নতুন বোর্ডের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি (Senior Vice President): এপেক্সিয়ান মো. হাফিজুর রহমান পলাশজুনিয়র সহসভাপতি (Junior Vice President): এপেক্সিয়ান ডা. খায়রুল কবির সুমনআইপিপি ও এক্সপ্যানশন ডিরেক্টর (IPP & Expansion Director): এপেক্সিয়ান মো. আব্দুল মান্নানকোষাধ্যক্ষ (Treasurer): এপেক্সিয়ান নূর-ই-আলম চঞ্চলসার্ভিস ডিরেক্টর (Service Director): এপেক্সিয়ান হাজী মো. গোলাম মোস্তফামেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর (Membership & Attendance Director): এপেক্সিয়ান মো. আব্দুল বাতেন আকন্দফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর (Fellowship & Public Relation Director): এপেক্সিয়ান মো. আবু তালেব মোল্লাপাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর (Public Speaking & Debating Director): এপেক্সিয়ান ডা. মো. মোবারক হোসেনসার্জেন্ট অ্যাট আর্মস (Sergeant-at-Arms): এপেক্সিয়ান মো. জাকির হোসেনসংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে এপেক্স ক্লাব অব শেরপুরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মানবিক সেবা, সামাজিক উন্নয়ন ও সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।উল্লেখ্য, এপেক্সের মূলমন্ত্র Service, Citizenship and Fellowship—এই তিন আদর্শকে ধারণ করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এপেক্স ক্লাব অব শেরপুর। কমিটি গঠন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথিদের মাঝে টিশার্ট, উপহার সামগ্রী এবং শেরপুর জেলার ঐতিহ্যবাহী জিআই পণ্য তুলশীমালা চাল উপহার দেওয়া হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত