প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
শেরপুরে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
শেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার ২০২৬ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিকে অত্র মাদ্রাসার যেসব শিক্ষার্থী এবারের দাখিল পরিক্ষায় জিপিএ -৫ অর্যন করবে তাদেরকে ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি শফিউল আলম স্মার্ট ফোন উপহার দেওয়ার ঘোষণা দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু রাশেদ মুহাম্মদ বাকের পীর সাহেব। সিনিয়র শিক্ষক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের অভিবাবকদের পক্ষ হতে যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাগির আহমেদ, 'ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ' এর সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন রাজু, সিনিয়র সহ সভাপতি মাসুদ হাসান, সভাপতি শফিউল আলম।এসময় বক্তারা বলেন, দাখিল পরিক্ষা হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম করা। যারা দাখিল পরীক্ষা দিবে, পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। মাদ্রাসার শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রেখে ভালো ফলাফল করে অত্র মাদ্রাসার সুনাম ধরে রাখতে হবে। সেই সাথে নিজেকে একজন সচেতন ও সামাজিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।এসময় ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ হতে বিদায়ী শিক্ষার্থীদের 'শিক্ষা সরঞ্জাম উপহার' তুলে দেওয়া হয়। এবং দ্বিতীয় শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরিক্ষায় যারা প্রথম-দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্যন করেছে তাদেরকেও উৎসাহিত 'শিক্ষা সরঞ্জাম উপহার' দেওয়া হয়। এসময় ছাত্র কল্যাণ পরিষদের নেতা শফিউল আলম, মাসুদ হাসান, আল আমিন রাজু, সুলতান আহমেদ, মোরাদ হোসেন, নাঈম ইসলাম, পারভেজ আহম্মেদ, নাজমুল ইসলাম শিক্ষার্থীদের এসব উপহার তুলে দেন।অনুষ্ঠানে স্থানীয় অভিবাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন মশো, মোহন আহমেদ, সেফাত উল্লাহ, মেজবাউল ইসলাম, মনির আহমেদসহ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহ সুপার মাওলানা নূরে আলম সিদ্দিকী। ২০২৬ ইং সালে অত্র মাদ্রাসা থেকে ২৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত