প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল মুন্সী গ্রেফতার
নিউজ ডেস্ক ||
শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী। ওইদিন আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। এর মধ্যে নালিতাবাড়ী পৌর ভবনও ভাঙচুর ও আগুনের শিকার হয়। ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন, যেখানে সোহেল মুন্সীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহেল মুন্সী উক্ত মামলার এজাহারভুক্ত আসামী। শনিবার (১৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত