প্রিন্ট এর তারিখ : ০১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
নালিতাবাড়ীতে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা করল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক ||
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন।রোববার (২৯ মার্চ) দুপুরে শেরপুর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রায় দুই মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অপারেশনসহ চিকিৎসা সেবা দিয়ে আসছিল।প্রশাসন সূত্রে জানা গেছে, রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন এই হাসপাতালটি বন্ধ করে সিলগালা করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত