প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
শ্রীবরদী সীমান্তে ৯ টি ভারতীয় গরু আটক
নিউজ ডেস্ক ||
শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা ও বালিজুরি এলাকায় (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির পৃথক অভিযানে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়নের ( ৩৯ বিজিবি) তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি দল সোমেশ্বরী নদীর পাড়ের বালিজুরি এলাকা থেকে মালিকবিহীন ৬টি গরু আটক করে। এদিকে একই দিন দুপুরে সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা গ্রাম থেকে আরও ৩ টি মালিকবিহীন গরু আটক করা হয়।কর্ণঝোড়া ও তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জরা গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক গরুগুলো সিজারের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত