প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
ঈদুল আজহায় আসছে দীঘির ‘বিদায়’
নিউজ ডেস্ক ||
সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখা যায়নি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে। গত বছরের জংলি সিনেমার পর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তবে দীর্ঘ বিরতি ও নানা আলোচনা-সমালোচনার পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নায়িকা।জানা গেছে, পরিচালক মেহেদী হাসানর নির্মাণে ‘বিদায়’ সিনেমায় অভিনয় করছেন দীঘি। ছবিটি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।বর্তমানে সিনেমাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। দীঘি জানিয়েছেন, মালয়েশিয়ায় কিছু দৃশ্য ও একটি গানের শুটিং বাকি আছে, যা দ্রুত সম্পন্ন করা হবে।এর আগে ঈদুল ফিতর-এ ছবিটি মুক্তির কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে যায়।দীঘি বলেন, ‘এটি একটি ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের সিনেমা, যা পরিবার নিয়ে দেখার মতো।’ তিনি আশা প্রকাশ করেন, ছবিটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। উল্লেখযোগ্য বিষয় হলো—এই সিনেমায় প্রথাগত কোনো নায়ক নেই, বরং গল্পকেই মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে।সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘বিদায়’ একটি মানবিক ও সচেতনতামূলক গল্পভিত্তিক চলচ্চিত্র। এদিকে এই সিনেমার পাশাপাশি পরিচালক সুমন ধরর একটি ওয়েব সিনেমার কাজও শেষ করেছেন দীঘি, যা কোরবানির ঈদেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত