প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
শ্রীবরদীতে ইয়াবা ট্যাবলেটসহ কারবারি আটক
নিউজ ডেস্ক ||
শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুর রহমান (৩৮) এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার উপজেলার লঙ্গরপাড়া এলাকায় ফারুক মেম্বারের বাড়ির পশ্চিম পাশের একটি ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক হাফিজুর রহমান পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামের এনামুল হক ওরফে মিন্টু চৌধুরীর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, হাফিজুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত