প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
বিচারপতি আব্দুল মান্নানের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন প্রধান বিচারপতি
নিউজ ডেস্ক ||
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে গত ১৯ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। সেদিন থেকে ৬৩টি হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, কিন্তু সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করেননি তিনি।গত ৩ এপ্রিল কুমিল্লা কেন্দ্রীয় মেডিকেল কলেজ মিলনায়তনে অ্যাপেক্স বাংলাদেশের পরিচালনা পর্ষদ নির্বাচন চলাকালে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, জনসাধারণের সঙ্গে বচসার (কলহ) পর বিচারপতি আব্দুল মান্নান পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন।এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলেন, নৈতিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটি বিচারিক শিষ্টাচার এবং বিচার বিভাগ সম্পর্কে জনগণের ধারণা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিচারকদের এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে যা বিচারিক পদের মর্যাদা, নিরপেক্ষতা ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে।বিচারপতি আব্দুল মান্নান ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ১৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগদান করেন।ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে তিনি ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং পরে হাইকোর্টে স্থায়ী বিচারপতি হন।মো. আব্দুল মান্নান খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনারের সদস্য (সিনিয়র জেলা জজ) হিসেবে কর্মরত। তিনি এর আগে পিরোজপুর ও কুড়িগ্রামের জেলা জজ ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত