প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫
নিউজ ডেস্ক ||
চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় এক সাংবাদিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএনএ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলের হামলায় ভেতরে থাকা দুই ব্যক্তি নিহত হন।ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।একই গ্রামের আরেকটি ভবনে হামলা চালালে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন সাংবাদিক আমাল খলিল। স্থানীয় গণমাধ্যম আল আখবারে কর্মরত এ সাংবাদিককে পরে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার করা হয়।এর আগে ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ঘটনাস্থল পরিদর্শনে যান সাংবাদিক আমাল খলিল ও জায়নাব ফারাজ। লেবাননের স্বাস্থ্য সংস্থা জানায়, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানেই হামলা করে ইসরায়েল। তাদের উদ্ধারে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালায় রেড ক্রস । তবে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ওই এলাকায় সময়মতো পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী পল মার্কোস। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি।তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না বরং ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে। পাশাপাশি তারা উদ্ধার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত